মধ্যপ্রাচ্যের কাছে অর্থ ও প্রযুক্তি চাইলেন জেলেনস্কি

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করতে চায় কিয়েভ। তবে, এই সহায়তার বিনিময়ে অর্থ এবং উন্নত প্রযুক্তি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মধ্যপ্রাচ্যে বিশেষজ্ঞ দল পাঠানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। খবর রয়টার্স।

মধ্যপ্রাচ্যে ইরানের 'কামিকাজে' বা আত্মঘাতী ড্রোনের হুমকি মোকাবিলায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনটি দল বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছে যারা ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে পরিচালনা করতে হয়, তার হাতেকলমে প্রদর্শনী ও মূল্যায়ন করছে।

জেলেনস্কি স্পষ্ট করেছেন, ইউক্রেন সরাসরি কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। তিনি বলেন, আমরা ইরানের সাথে যুদ্ধে লিপ্ত নই। আমরা শুধু আমাদের অভিজ্ঞতা বিনিময় করছি। তবে এই সহায়তার বিনিময়ে তিনি উপসাগরীয় দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তির আশা করছেন। তিনি বলেন, আমাদের জন্য আজ প্রযুক্তি এবং অর্থায়ন- উভয়ই সমান গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য যে, উপসাগরীয় দেশগুলো ইরানের 'শাহেদ' ড্রোন ঠেকাতে বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করছে। অন্যদিকে, ইউক্রেন প্রতিদিন রাশিয়ার ড্রোন ঠেকাতে অনেক সাশ্রয়ী ড্রোন এবং জ্যামিং সরঞ্জাম ব্যবহার করে সফল হচ্ছে। এই সাশ্রয়ী কৌশলটিই এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি আমেরিকার সাথে ৩৫ থেকে ৫০ বিলিয়ন ডলারের একটি বিশাল ড্রোন চুক্তি সই করতে চেয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে আমেরিকার ইউক্রেনের সাহায্যের প্রয়োজন নেই। ওয়াশিংটন কেন এই চুক্তিতে সায় দিচ্ছে না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জেলেনস্কি।

এছাড়া তিনি কিছু নামহীন ইউক্রেনীয় কোম্পানি এবং বিদেশি সরকারের সমালোচনা করেছেন, যারা কিয়েভের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ড্রোন-বিরোধী সরঞ্জাম বিক্রির চেষ্টা করছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইউক্রেনের নিজস্ব আকাশ প্রতিরক্ষা মজুত কমিয়ে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা চাই না মধ্যপ্রাচ্য সংকটের কারণে আমেরিকা ইউক্রেন ইস্যু থেকে দূরে সরে যাক।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় তা স্থগিত হয়ে গেছে। ওয়াশিংটন পরবর্তী আলোচনার জন্য আমেরিকার নাম প্রস্তাব করলেও রাশিয়া সেখানে যেতে রাজি হচ্ছে না।

ইউক্রেনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার পরিকল্পিত 'বসন্তকালীন অভিযান' ইতিমধেই ব্যর্থ হয়েছে। মস্কো যে গতিতে অগ্রসর হওয়ার পরিকল্পনা করেছিল, তা বাস্তবায়ন করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।

জেলেনস্কি একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সামরিক দক্ষতা দিয়ে সাহায্য করে নিজের দেশের জন্য অর্থ ও প্রযুক্তি সংগ্রহ করতে চাইছেন, অন্যদিকে আমেরিকার ক্রমবর্ধমান উদাসীনতা এবং শান্তি আলোচনা থমকে যাওয়া নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর