সানি লিওন পরিচয় গোপন করেছিলেন: তথ্যমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৮:১৪ পিএম

বলিউড অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশ সফরের অনুমতির বাতিলের কারণ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, পরিচয় গোপন করে একটি চলচ্চিত্রের কাজে বাংলাদেশে আসতে চেয়েছিলেন এই বলিউড নায়িকা। তবে তা দৃষ্টিগোচর হওয়ায় তার ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘১০ম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

তথ্যমন্ত্রী বলেন, ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওনকে অনুমতি দেওয়া হয়। কিন্তু সানি লিওন নামেও যে তিনি পরিচিত তা গোপন করা হয়। ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেওয়া হয়েছিল। তিনি যে পরিচয় গোপন করেছেন সেটা অপরাধ।

বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্র শিল্পের খারাপ দিন কেটে গেছে। 

আরও পড়ুন: ধর্ষণের শিকার কিশোরীর মরদেহের পাশে মিললো চিরকুট

চলচ্চিত্র অনুদাননির্ভর শিল্প নয় মন্তব্য করেন তথ্যমন্ত্রী বলেন, সিনেমায় অনুদানের প্রয়োজন থাকলেও শুধু অনুদান দিয়ে সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে না। অনুদান দেওয়া হয় ভালো সিনেমা নির্মাণে জন্য। সিনেমা শিল্পের বিকাশে যে পদক্ষেপ নেওয়া দরকার তা এই সরকার নিচ্ছে।

এবারের আয়োজনে বিশ্বের ১৯৬টি দেশ থেকে জমা হয়েছিল একুশ শতাধিক ছবি, জমা করা ছবির মধ্য থেকে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর