নাপা সিরাপের একটি ব্যাচের নমুনা পাঠাতে নির্দেশ

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৫:২৯ পিএম

নাপা সিরাপ খেয়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় প্রতিটি জেলা থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নির্ধারিত একটি ব্যাচের নাপা সিরাপের নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ল্যাবরেটরিতে পাঠাতে বলেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

শনিবার (১২ মার্চ) ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর থেকে ওষুধ প্রশাসন জানতে পেরেছে যে, বেক্সিমকো ফার্মার উৎপাদিত নাপা সিরাপ সেবন করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের একই পরিবারের দুই শিশু মারা গেছে। 

এই অবস্থায় দেশের সব পাইকারি ও খুচরা ওষুধ বিক্রেতা ও ফার্মেসি থেকে বেক্সিমকো ফার্মার ৩২১১৩১২১ নম্বর ব্যাচের নাপা সিরাপের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠাতে সব বিভাগীয় ও জেলা অফিসকে নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন। জাতীয় পরীক্ষাগারেও এসব নমুনা পাঠাতে বলা হয়েছে। 

এর আগে, শনিবার সরকারি ছুটির দিনে মহাপরিচালকসহ সব পরিচালককে নিয়ে দিনব্যাপী নানা আলোচনা-পর্যালোচনা শেষে শিশু মৃত্যুর প্রকৃত কারণ জানতে আলাদা দুটি টিম করা হয়েছে। একটি টিম যাবে ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়ায় আর অপর টিম যাবে নাপা সিরাপের মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশু মারা যায়। তাদের মা লিমা বেগম সাংবাদিকদের বলেন, নাপা খাওয়ার পর তারা মারা গেছে। ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে। 

 

একাত্তর/ এনএ
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর