দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, না হয় ক্ষমতা ছাড়ুন: ফখরুল

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৯:০০ পিএম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে, এর দায় নিয়ে সরকারের ক্ষমতা ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি একথা জানান।  

বিএনপির মহাসচিব বলেন, দ্রব্যমূল্য নিয়ে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা দায়ী। 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপিই যদি কাজ করে তবে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের নেতারা হাস্যকর মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে।

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে এমন কথা বলে সমস্যাটাকে হাস্যকর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, এই সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেন। মানুষ চাল ও ডাল কিনতে পারছে না।

জনগণের প্রতি এই সরকারের দায়বদ্ধতা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সেজন্য যা খুশি তাই বলে। জনগণের সঙ্গে মশকরা করে।

আরও পড়ুন: সয়াবিনের পর বাজারে এবার সরিষা তেলের ঝাঁঝালো দাম

তিনি অভিযোগ করেন, এই সরকার টিকে আছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। তারা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যাবহার করছে অন্যায়ভাবে।

ইউক্রেন যুদ্ধ ও রোহিঙ্গা ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।


একাত্তর/এসজে

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর