ছুটিতে সাজেকে পর্যটকের স্রোত, তাঁবুতে রাত্রিযাপন

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৭:১১ পিএম

টানা তিনদিনের ছুটিতে রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র এখন উপচে পড়া ভিড়। এরই মধ্যে শতাধিক রিসোর্ট ও কটেজ অগ্রিম বুকিং হয়ে যাওয়ায়, বিপাকে পড়েছেন শত শত পর্যটক। 

রুম না পেয়ে অনেকে তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনের তুলনায় আবাসনের ব্যবস্থা কম থাকায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

ছোট বড় অসংখ্য পাহাড়। সবুজের অরণ্যে মেঘের হাতছানি। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পিচঢালা পথ। পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি। 

পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ। পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। 

রাঙ্গামাটির ছাদ হিসাবে পরিচিত সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া- রুইলুই এবং কংলাক। রুইলুই পাড়া ১,৭২০ ফুট উচ্চতায় আর কংলাক পাড়া ১,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত।

প্রকৃতির এমন নয়নাভিরাম উপত্যকা সারাদেশের মানুষকে হাতছানি দিয়ে ডাকে। তাই তিন দিনের ছুটি মিলতেই সেখানে ভিড় করেছেন হাজারো পর্যটক।

এমনিতেই শুক্র ও শনিবার সাজেকে পর্যটকদের ভিড় লেগেই থাকতো। সেখানে এবার আরও একটি দিন বাড়তি ছুটি পাওয়ায় দলে দলে ভ্রমণ পিপাসুরা এসে ভিড় করেছেন সাজেকে।

 এতে বেশি সংখ্যক পর্যটককে আবাসন দিতে পারছে না সাজেক। প্রতি রিসোর্ট ও আবাসিক হোটেল অনেক আগ থেকেই ভাড়া হয়ে আছে। বিশেষ করে তিন দিনের জন্য। 

আরও পড়ুন: দুই পুলিশকে পেটালো যুবলীগকর্মীরা

পর্যটকদের অভিযোগ, হোটেল না পেয়ে ভাড়া করা তাবুতে রাতে থাকতে হচ্ছে তাদের। এছাড়া খাবার ও পানির জন্যে বাড়তি টাকাও গুণতে হচ্ছে। 

আর হোটেল ও রিসোর্ট মালিকরা বলছেন, বর্তমানে ধারণক্ষমতা থেকে পাঁচ গুণ বেশি পর্যটক রয়েছেন এখানে। তাই এখন চাপ সামলানো কঠিন।  

এদিকে টেলিফোনে সেনাবাহিনীর বাঘাইহাট সিক্স বেঙ্গল জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মুনতাসীর রহমান জানান, পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তার জন্যে সেনা টহল বাড়ানো হয়েছে। 

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
ইয়েমেনের পশ্চিম উপকূলে ইরান-সমর্থিত আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য লোহিত সাগর অঞ্চলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু গণমাধ্যমের...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর