স্টিফেন হকিংয়ের বিখ্যাত প্যারাডক্সের সমাধান

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৭:৫৭ পিএম

প্রফেসর স্টিফেন হকিংয়ের শনাক্ত করা পদার্থবিজ্ঞানের একটি প্যারাডক্সের সমাধান খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

সত্তরের দশকে এই প্যারাডক্সটি শনাক্ত করেন স্টিফেন হকিং। এ প্যারাডক্স অনুযায়ী, কৃষ্ণগহ্বরের আচরণ পদার্থবিজ্ঞানের দু'টো মৌলিক তত্ত্বকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

এর যেকোনো একটিকে মেনে চললে অপরটিকে মেনে চলে না কৃষ্ণগহ্বর। তবে নতুন এক গবেষণা অনুযায়ী, কৃষ্ণগহ্বরের 'কোয়ান্টাম হেয়ার' নামক বৈশিষ্ট্য এই প্যারাডক্সকে সমাধান করে। 

image

বিশালাকৃতির নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে গেলে তা ধ্বংস হয়ে ব্ল্যাক হোলের সৃষ্টি হয়

কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল বলতে বোঝায় সেসব মৃত নক্ষত্র যাদের মাধ্যাকর্ষণ বল এতই শক্তিশালী যে আলোও তাদের পৃষ্ঠতল থেকে নির্গত হতে পারে না। 

এই সমাধান আবিষ্কারের জন্য যে গাণিতিক কৌশল ব্যবহার করা হয়েছে তা বের করেছেন সাসেক্স, বলোনিয়া ও মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 

সেখানকার অধ্যাপক জেভিয়ার ক্যালমেট বলেন, নক্ষত্রের উপাদানগুলো ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের ওপর এক ধরনের ছাপ রেখে যায়, যার নাম দেয়া হয়েছে কোয়ান্টাম হেয়ার।

কোয়ান্টাম হেয়ারের এই ধারণা ব্ল্যাক হোল সম্পর্কে পূর্ববর্তী ধারণার সম্পূর্ণ বিপরীত। ষাটের দশকে ব্ল্যাক হোলের 'নো হেয়ার থিওরেম' তত্ত্বের অবতারণা করেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন আর্চিবল্ড হুইলার। 

ব্ল্যাক হোলের গাণিতিক ব্যাখ্যা থেকে এ তত্ত্বের এমন নাম রাখেন তিনি। কেননা ব্ল্যাক হোল এমন একটি বস্তু যার ভর, ঘূর্ণন এবং চার্জ রয়েছে কিন্তু অন্য কোনো শারীরিক বৈশিষ্ট্য নেই। অর্থাৎ একে এক কথায় 'টেকো' বলা যায়। তাই এ তত্ত্বের নাম নো হেয়ার থিওরেম। 

অধ্যাপক ক্যালমেটের এই ইয়েস হেয়ার থিওরিকে পদার্থবিজ্ঞানের বৈপ্লবিক আবিষ্কার বলে মনে করা হচ্ছে, কেননা এটি এ জগতের অন্যতম প্যারাডক্সকে সমাধান করতে পারে। 

হকিংয়ের প্যারাডক্স অনুযায়ী কোয়ান্টাম মেকানিক্স অথবা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রের মধ্যে যেকোনো একটিকে ভুল বলে ধরে নিতে হয়। তবে এটি পদার্থবিদদের জন্য ভীতিকর বিষয়, কেননা মহাবিশ্ব সম্পর্কে মানুষ যা জানে বা বোঝে তার প্রায় পুরোটাই দাঁড়িয়ে রয়েছে এই দুই তত্ত্বের ওপর ভর করে। 

ইয়েস হেয়ার থিওরেম আপেক্ষিকতা ও কোয়ান্টাম মেকানিক্সের মধ্যকার দূরত্বকে ঘুচিয়ে দিয়ে হকিংয়ের প্যারাডক্সটি সমাধান করে বলে দাবি করে। এই দুই নিয়মের একটিকেও লঙ্ঘন না করে কীভাবে তথ্য ব্ল্যাক হোলে প্রবেশ করে আবার বেরিয়ে আসতে পারে তা এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়। 

আপেক্ষিকতার সূত্র ও কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে বন্ধন ঘটানোর জন্য ইয়েস হেয়ার থিওরেম প্রথম পদক্ষেপ হতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। স্টিফেন হকিংয়ের প্যারাডক্সের মাধ্যমেই এই দুই তত্ত্বের মধ্যে অসামঞ্জস্যতা প্রকট হয়ে ধরা পড়ে। 


একাত্তর/এসজে 
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
শেষ পর্যন্ত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের অন্ধকর গহ্বরে স্টিফেন হকিং! জেফরি এপস্টাইন মামলার নথিপত্র থেকে সম্প্রতি প্রয়াত বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে।...
পদার্থবিদ্যায় ২০২৪ সালের নোবেল পুরস্কার জিতেছেন আমেরিকার দুই গবেষক জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টনকে।
এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল'হুইলিয়ার। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর