সাত সদস্যের একটি পরিবারের ছয়জনই প্রতিবন্ধী

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮:৪৬ পিএম

সাত সদস্যের পরিবারে ছয়জনই প্রতিবন্ধি। শেরপুরের নালিতাবাড়ীর পশ্চিম সমশ্চূড়া এলাকার ছফর-জহুরা দম্পতির ১১ সন্তানের মধ্যে ছয়জনই জন্মের পর থেকেই প্রতিবন্ধী। 

অসহায় পরিবারটির সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন এলাকাবাসী। 

শেরপুরের নালিতা বাড়ীর পশ্চিম সমশ্চূড়া এলাকার পঞ্চাশোর্ধ রমিজা, আজগর, জয়নাল, রহিমা, কুলসুম এবং ফাতেমা। সম্পর্কে ভাই বোন হলেও এদের কেউই কথা বলতে পারেন না।

আরও পড়ুন: মহেশখালীর সোনাদিয়া থেকে দেড় শতাধিক রোহিঙ্গা আটক

এলাকাবাসী বলছেন, মৃত ছফর উদ্দিন ও জহুরা দম্পতি জন্ম দেন ১১ সন্তান। নানা অসুখে চার সন্তান মারা যায়। জীবিত সাত সন্তানের মধ্যে ছয় সন্তানই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী।

সুস্থ থাকা ভাই মোহাম্মাদ আলী আগে কাজ করে খাওয়াতে পারলেও এখন তিনি নুয়ে পরেছেন বয়সের ভারে। 

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, সরকারিভাবে তাদের যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা অবশ্যই করা হবে। প্রতি মাসে এই পরিবারকে ৬০ কেজি চাল দিচ্ছে জেলা প্রশাসন।

অন্যদিকে, পরিবারটির সহায়তায় সরকার ও বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শেরপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান।


একাত্তর/এআর


বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শেরপুরে ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে উত্তেজিত জনতা তাকে ধরে এনে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।
শেরপুরে দুই দিনের ব্যবধানে আলাদা স্থানে এক শিশু (১১) ও এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। শুক্রবার (২২ মে) রাতে ও শনিবার...
শেরপুরে সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর