জ্বালানি সংকট নিয়ে বিক্ষোভ দমনে সেনা নামালো শ্রীলঙ্কা

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৫:৪১ পিএম

শ্রীলঙ্কায় চলমান জ্বালানিসংকটের প্রতিবাদে রাস্তায় নামছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেট্রলপাম্পগুলোতে সেনা মোতায়েন করেছে শ্রীলঙ্কা সরকার।

সরকারের মুখপাত্র রমেশ পাথিরানা বলেছেন, কেরোসিন তেল কিনতে না পারায় বিক্ষুব্ধ লোকজন কলম্বোর গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করেন। এতে কয়েক ঘণ্টা সেখানে যান চলাচল বন্ধ থাকে। এরপর সেনা মোতায়েন করা হয়।

জানা যায়, ডিজেল ও পেট্রোল কেনার জন্য অনেক পেট্রলপাম্পে সারা রাত মানুষ অপেক্ষা করছে। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, জ্বালানি তেলের জন্য মানুষের লাইন বড় হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন উত্তেজিত হয়ে পড়ছে। তাই পুলিশকে সহায়তার জন্য সোমবার (২১ মার্চ) রাতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কা গত সাত দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দেশটিতে খাদ্য ও রান্নার গ্যাসের মতো প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।


একাত্তর/এআর


শনিবারের ব্যাপক আশাবাদের পর ২৪ ঘণ্টা পার হতেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বপ্নে কিছুটা জল ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি তাঁর প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে...
কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড সোমবার ভেঙে পড়ায় দেশটির লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ পরিচালনাকারী সংস্থা। দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের মধ্যে এটি কিউবার সাম্প্রতিকতম...
২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার পর হাভানার রাস্তায় যখন উইল স্মিথ বা রিহানার মতো তারকারা ঘুরে বেড়াতেন, তখন ম্যান্ডি প্রুনার মতো...
জ্বালানি সংকটের কারণে আবারও পাকিস্তানের দোকানপাট ও বাণিজ্যিক ভবন রাত আটটার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পহেলা জুলাই থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এই তথ্য...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর