দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১১:২৯ পিএম

অসাধারণ পারফরম্যান্সে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়লো টাইগাররা। সেঞ্চুরিয়ানে তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের পাড়ার দল বানিয়ে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে তামিমের দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়ানে ৩৮ রানের জয়ের মাধ্যমে ইতিহাস নতুন করে লেখে টাইগাররা। জোহানেসবার্গে পরের ম্যাচ হেরে গেলেও সেঞ্চুরিয়ানে পুনরায় স্বমহিমায় ফিরে আসে টাইগাররা। তাসকিন আহমেদের বোলিং নৈপূন্যে ও অধিনায়ক তামিমের ব্যাটে ভর করে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।  

এদিন টসে জিতে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকাকে তাসকিনের বোলিং তোপে মাত্র ১৫৪ রানে অলআউট করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। অধিনায়ক তামিম ৮৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন তামিম। অপরপ্রান্তে ধীরস্থির ক্রিকেট খেলতে থাকেন লিটন। এই দুই ওপেনার ১২৭ রানের বড় জুটি গড়ে টাইগারদের জয় প্রায় নিশ্চিত করেন। লিটন পঞ্চাশ থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হয়ে ফিরলে ভাঙ্গে জুটিটি।

কেশভ মহারাজকে কাভারের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টেম্বা বাভুমার তালুবন্দী হয়ে ৪৮ রানে ফেরেন লিটন। এই ব্যাটার ৫৭ বলে ৮ চারে এই রান করেন।

এই ওপেনার ফিরলেও অপরপ্রান্তে দারুণ খেলতে থাকেন তামিম। সাকিবকে নিয়ে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। তামিম ৫২ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন। ছিলেন শতকের পথেও। তবে স্কোরবোর্ডে প্রয়োজনীয় রান ছিল না। শেষ পর্যন্ত ৮২ বলে ১৪ চারে ৮৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তামিম। এদিকে জয়সূচক চার হাঁকানো সাকিব আল হাসান ১৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে সেঞ্চুরিয়ানে শুরুতে ব্যাটিং করতে নেমে প্রোটিয়ান দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক উড়ন্ত সূচনা এনে দেয় দলকে। ৬ ওভারে রান তোলে ফেলে ৪০।

এরপরে মেহেদী মিরাজ ডি কককে ফেরালে রানের গতি কিছুটা কমে স্বাগতিকদের। ১২ রান করে ডি কক ফিরলেও একপ্রান্তে আক্রমণাত্মক খেলতে থাকে মালান।

অপরপ্রান্তে তিনে নামা কাইল ভেরেইনকে তাসকিন ফেরালে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ওপেনার মালান ও চারে নামা অধিনায়ক টেম্বা বাভুমা সাবধানী ক্রিকেট খেলতে থাকেন। বাংলাদেশী বোলাররাও চাপে ফেলে এই দুই ব্যাটারকে।

বোলারদের চাপে শেষ পর্যন্ত ধরা দেন মালান ও বাভুমা। ওপেনার মালানকে ব্যক্তিগত ৩৯ রানে মুশফিকের ক্যাচে পরিণত করেন তাসকিন। পরের ওভারে সাকিবের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে ফেরেন ২ রান করা বাভুমা।

এর দুই ওভার পরে ব্যাট হাতে ইনফর্ম ডুসেনকে ফেরান দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসা শরিফুল। ওভার দ্য উইকেট থেকে এই বাঁহাতি পেসারের লাফিয়ে ওঠা বলে ক্যাচ দিয়ে ফেরেন ৪ রান করা ডুসেন।

এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ২৪ রানের জুটি গড়েন প্রিটোরিয়াস ও মিলার। যার মধ্যে ২০ রানই এসেছে প্রিটোরিয়াসের ব্যাট থেকে। ১টি করে চার ও ছয় হাঁকানো এই ব্যাটারকে মুশফিকের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তাসকিন।

এরপর এক ওভারে মিলার ও রাবাদাকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন এই পেসার। মিলার ফেরেন ১৬ রান করে। রাবাদাকে ৪ রানে ফিরিয়ে ৮ বছর পর আবার ফাইফারের স্বাদ পায় তাসকিন। তাসকিন ৮ ওভারেই ৫ উইকেট শিকার করেন।

এরপরে সাকিব লুঙ্গি এনগিডিকে শূন্য রানেই ফেরান। শেষদিকে কেশভ মহারাজ ২৮ রান করলে দেড়শো পেরোয় দক্ষিণ আফ্রিকা।

তাসকিন ৯ ওভারে ৩৫ রানে ৫ উইকেট শিকার করেন। সাকিব ২৪ রানে নেন ২টি উইকেট। এছাড়াও মিরাজ ২৭ রানে, শরিফুল ৩৭ রানে ১টি করে উইকেট শিকার করেন।


একাত্তর/এআর

ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর