মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর নামক স্থানে দাঁড়ানো পিকাপ ভ্যানকে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্থলেই দুইজন নিহত হন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, শাহাদৎ হোসেন (৪৫) ও তার সহকারি ফারুক হোসেন (৪২)। ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের উপরে একটি সিমেন্ট বোঝায় কাভার্ডভ্যান দাড়িয়ে ছিলো। সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনের দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় মিনি ট্রাকের চালক ও সহকারী। নিহত চালক শাহাদৎ হোসেন পাবনা জেলার শালদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারির ছেলে ও সহকারী ফারুক হোসেন একই জেলার নাগদেমরা গ্রামের মোজহার মোল্লার ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ দু’টি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, নিহতেদের পরিচয় সনাক্ত হয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।
একাত্তর/এআর
