মেহেরপুরে ঘুমন্ত মানুষের ঘরে ঢুকে পড়লো মাদকবাহী মাইক্রোবাস

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির মাইক্রোবাস ঘুমন্ত মানুষের ঘরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় ঘরের দেওয়াল চাপা পড়ে আরশাদ আলী নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশেই আরশাদ আলীর বাড়ি। ভোরে যখন বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন, তখন দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তার ঘরে আঘাত করে। এতে ইটের দেওয়াল ভেঙে পড়ে ঘরের মালিক আরশাদ আলী আহত হন। ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটি রাস্তার ওপর উল্টে যায়।

বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দেখতে পান মাইক্রোবাসটির ভেতরে গাঁজা রয়েছে। এ সময় স্থানীয় জনতা মাইক্রোবাসের চালক অনিক হোসেন বিপ্লবকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। আহত আরশাদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসটি অত্যন্ত দ্রুতগতিতে গন্তব্যে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ওই বাড়িতে ঢুকে পড়ে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা ও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আটক বিপ্লবের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

একাত্তর/এসি
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
মানসিক অবসাদ আর ক্লান্তিতে ভেঙে পড়া চোখ দুটোয় কেবলই শূন্যতা। কখনও আনমনে চেয়ে থাকেন তেঁতুলবাড়িয়া সীমান্তের কাঁটাতারের দিকে, কখনও আবার ডুকরে কেঁদে ওঠেন অজানা কোনো আতঙ্কে। গত একটা সপ্তাহ ধরে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর