মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ভৈরবে ডোবায় মিললো নিখোঁজ শিশু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

মেহেরপুরের গাংনী এবং কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে ও ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মেহেরপুরে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ভৈরবে কয়েক দিন ধরে নিখোঁজ থাকা এক শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীতে ডুবে আব্রাহাম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্রাহাম ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আব্রাহামদের বাড়ি নদীর ধারেই। সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন শিশুটিকে নদীতে ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভৈরবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজ হওয়ার কয়েক দিন পর মুজাহিদ নামের সাত মাস বয়সী এক শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের ‘বাইদের বন’ নামক একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মুজাহিদ মানিকদী পুরানগাঁও এলাকার পাদুকা কারিগর মেরাজ মিয়া ও তাসলিমা দম্পতির ছেলে।

শিশুটির পরিবার জানায়, গত ১৬ এপ্রিল পারিবারিক কলহের জেরে শিশুটির মা তাসলিমা বাবার বাড়ি চলে যান। ওই দিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার দাদি ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যান। এরপর থেকে শিশুটির আর খোঁজ মেলেনি। এ ঘটনায় গত ২১ এপ্রিল ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা। সকালে স্থানীয়রা ডোবায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস ঘটনার জানান, নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর