জাবির কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১১:৫৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, দেশের তিন-চতুর্থাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হওয়া শিক্ষার্থীরা যেন চাহিদা অনুযায়ী কাজের যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য কারিকুলামে পরিবর্তন আনা হতে পারে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, আমরা চাইছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি ও বি.কম যারা পড়বে, তারা সে কোর্সগুলোর মধ্যে আইসিটি, ভাষা এবং উদ্যোক্তা হওয়ার জন্য আরও যেসব বিষয় পড়া দরকার সেগুলো পড়বে। আমরা চাই সব বিশ্ববিদ্যালয় তাদের কারিকুলাম নিয়ে নতুন করে ভাবুক এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাডেমিয়া লিংকেজ তৈরি করুক।

তিনি আরও বলেন, যে অনার্স বা মাস্টার্স পাস করে বের হবে, সে যেন কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে। তার যেন চাকরি পেতে সমস্যা না হয়। সে যদি উদ্যোক্তা হতে চাইলে তা হতে পারে। সেসব দক্ষতা নিয়ে যেন সে পাস করতে পারে।

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। 

অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আবদুল মোনেম পিপিএম ও গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন: রাজধানীতে বেশিরভাগ ডায়রিয়া রোগীর শরীরে কলেরা জীবাণু

বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান মিয়াজী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি এমফিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম সিকদার, রেল পথ মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ মাহবুবুল হক ও মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মু শাহজাহান শিকদার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমেটির সভাপতি, রূপালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন।

সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করে সম্মেলন উপ কমিটি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


একাত্তর/এসি

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর