পুতিনকে 'কসাই' বললেন বাইডেন

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১:৪১ পিএম

পোল্যান্ডে ইউক্রেনীয় শরণার্থী নারী ও শিশুদের সঙ্গে দেখা করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'কসাই' আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

তবে এবারই প্রথম নয়, ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের পরপরই পুতিনকে 'যুদ্ধাপরাধী' বলেন মার্কিন প্রেসিডেন্ট। আর ২০২১ সালে রুশ প্রেসিডেন্টকে সরাসরি 'হত্যাকারী' বলেন বাইডেন।     

এদিন বাইডেন আরও বলেন, রাশিয়া ইউক্রেনের নাগরিকদের সাথে কি করেছে তা স্পষ্ট। পুতিন একজন কসাই। তবে রাশিয়া এ যুদ্ধে কৌশল পরিবর্তন করবে কি না সে ব্যাপারে নিশ্চিত নন তিনি। 

বাইডেনের এমন মন্তব্যের জবাবে ক্রেমলিনের একজন মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন যে, বাইডেনের সর্বশেষ মন্তব্যের পর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক মেরামত করা আরও কঠিন হবে।  

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, এর আগে চারদিনের ইউরোপ সফরের শেষ দিনে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এটাই ইউক্রেনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের সরাসরি বৈঠক। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) পোল্যাণ্ডের রাজধানী ওয়ারশর ম্যারিয়ট হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: লিভিভে 'শক্তিশালী' বিস্ফোরণ, আকাশে রাশিয়ার দাপট

গেলো শুক্রবার পোল্যান্ডে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্টে আন্দ্রেজ দুদার সঙ্গেও আলোচনায় অংশ নেন বাইডেন। তবে এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। 

এদিকে ইউক্রেনে নিজেদের সামরিক অভিযানের প্রথম ধাপের সমাপ্তি ঘোষণা করেছে রাশিয়ার সেনাবাহিনী। শুক্রবার (২৫ মার্চ) রুশ সেনাবাহিনী জানায়, ইউক্রেনে তাদের যুদ্ধের 'প্রথম ধাপটি সাফল্যের সাথে শেষ হয়েছে।' 


একাত্তর/আরবএস 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর