তাসকিনকে ক্ষতিপূরণ দেয়া উচিত: মাশরাফি

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৫:০৬ পিএম

জাতীয় দলের খেলা থাকায় এবার আইপিএলকে না বলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এবার তিনি বললেন অন্য কথা। 

মাশরাফি বলেন, তাসকিনকে এজন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। তবে শুধু এমন মন্তব্য করেই বসে থাকেননি ম্যাশ, দিয়েছেন এর ব্যাখ্যাও। 

রোববার (২৭ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন,  অবশ্যই তাসকিনকে পুরস্কার দেওয়া উচিত। আপনি যদি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দিকে তাকান, তাহলে দেখবেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কিন্তু তাদের সবসময় ক্ষতিপূরণ দেয়। তাদের এই পুরস্কারটা দেওয়া হয়। যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদের নূন্যতম পুরস্কার দেওয়া হয়।

মাশরাফি বলেন, বিষয়টি ক্রিকেটারের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। 

তিনি বলেন, তখন ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে, তারা ভাবে বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত থাকে ক্রিকেটাররা।

আরও পড়ুন: আইপিএলে চেন্নাইকে উড়িয়ে দিলো দু'বারের চ্যাম্পিয়নরা

সেঞ্চুরিয়নে ইতিহাস গড়া সিরিজ জয়ে ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন পেসার তাসকিন। এরই মধ্যে তাসকিনকে ভারতে আইপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সরাসরি ফোন করেন গৌতম গম্ভীর।

কিন্তু বিসিবির অনুমতি না মেলায় আইপিএল খেলার সুযোগ হাতছাড়া হয় তাসকিনের। জাতীয় দলের খেলা থাকায় আইপিএলকে না করে দেন তাসকিন নিজেও। 


একাত্তর/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর