উইলের চড়কাণ্ড নিয়ে মুখ খুললেন স্ত্রী জেডা

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৪:৫৫ পিএম

অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে স্বামী উইল স্মিথের চড় মারা নিয়ে অবশেষে মুখ খুলেছেন জেডা পিঙ্কেট স্মিথ। 

ছোট্ট এক ইন্সটাগ্রাম পোষ্টে তিনি লিখেছেন, 'এখন আরোগ্যলাভের মৌসুম এবং আমি এর জন্য প্রস্তুত।' 

সরাসরই ওই ঘটনার কথা উল্লেখ না করলেও, একে উদ্দেশ্য করেই তিনি এই বার্তা দিয়েছেন বলে ধারণা করছেন ভক্তরা। 

গত রোববার (২৭ মার্চ) ৭৪তম অস্কার আসরে স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের চুল নিয়ে মজা করায় সঞ্চালক ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই চড়। 

জেডার কামানো চুল নিয়ে ক্রিস বলেন, 'জিআই জেন ২-এর জন্য অপেক্ষা করতে পারছি না আর, জেডা।'

জিআই জেন ১৯৯৭ সালের একটি হলিউড সিনেমা, যেখানে কামানো চুলে এক লেফটেন্যান্টের ভূমিকায় অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই হেয়ারস্টাইলের সাথেই জেডার তুলনা করে এমন মন্তব্য করেছিলেন ক্রিস। 

তবে বহুদিন ধরে অ্যালোপেশিয়ার কারণে চুল পড়ার সমস্যায় ভোগা জেডার যে এ মন্তব্য পছন্দ হয়নি, তা তৎক্ষণাৎ তার মুখভঙ্গি দেখেই বোঝা গিয়েছিলো। 

অ্যালোপেশিয়া এক ধরনের রোগ, যার ফলে অতিরিক্ত চুল পড়ার কারণে ভুক্তভোগীর মাথায় টাক পড়ে যায়। 

আর শুরুতে উইলও একে হেসে উড়িয়ে দিতে চেষ্টা করলেও, শেষ পর্যন্ত মঞ্চে উঠে গিয়ে ক্রিসকে চড় মেরে বসেন তিনি। 

আরও পড়ুন: যাদুর শহর মাতিয়ে গেলেন সুরের জাদুকর

এ ঘটনার কিছুক্ষণ পরই সেরা অভিনেতার পুরষ্কার জেতেন উইল স্মিথ। পুরষ্কার গ্রহণ করার সময় নিজের আচরণের জন্য ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। 

উইলের এ কাজের প্রতি নিন্দা জানিয়ে কোনোপ্রকার সহিংসতায় বিশ্বাস করে না, এমন বিবৃতি দিয়ে একটি টুইটও করে অ্যাকাডেমি। 


একাত্তর/এসজে

৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর