যাদুর শহর মাতিয়ে গেলেন সুরের জাদুকর

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৪:২০ পিএম

ঢাকাসহ পুরো দেশ মাতালেন উপমহাদেশের সুরের জাদুকর এ আর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছেন এই জনপ্রিয় সুরকার, কণ্ঠশিল্পী ও অস্কারজয়ী এই সংগীতপরিচালক।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে পাঁচটার দিকে শুরু হওয়া কনসার্ট শেষ হয় রাত ১টার দিকে।

image


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই মেগাকনসার্টের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এরপর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। তারপর মঞ্চে আসেন মমতাজ বেগম।

image


দর্শক প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের। কেননা এ পর্বে আসবেন সুরের জাদুকর। কিন্তু ঘটে বৃষ্টি বাগড়া। তবে বৃষ্টির চোখে চোখ করে ধৈর্যের পরিচয় দেয় ঢাকা।  

বৃষ্টি বাধা পেরুলে আলো ঝলমলে মঞ্চের দিকে তাকিয়ে স্টেডিয়াম জুড়ে বাঁধভাঙা আনন্দ, কেননা মঞ্চে উঠেছেন সেই কাঙ্খিত জাদুকর। 

একের পর এক গানে এই জীবন্ত এই কিংবদন্তি সুরের জাদুতে মাতাল করে রাখেন পুরো স্টেডিয়াম।


একাত্তর/এসি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
জনপ্রিয় সেনেগালিজ-আমেরিকান গায়ক একন বর্তমানে তার ভারত সফরের শেষ ধাপে মুম্বাইতে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই জুড়ে তাঁর ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠলেও, গেলো ১৪...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর