জয়ের সেঞ্চুরি, সাদা পোশাকে খরা কাটলো টাইগারদের

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৬:২৪ পিএম

আন্তর্জাতিক ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। আর জয়ের এই অনবদ্য শতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খরা ঘুচলো বাংলাদেশ দলের। 

ক্রিকেটে সাদা পোশাকের সংস্করণে প্রোটিয়াদের বিপক্ষে এর আগে ব্যক্তিগত কোনো শতক ছিল না টাইগারদের। এবার সেটিও এলো দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠেই।

গত ডিসেম্বরে ঘরের মাঠে অভিষেক ক্যাপ পান জয়। নিউজিল্যান্ডে খেলেন দ্বিতীয় টেস্ট।

প্রোটিয়াদের বিপক্ষে যেখানে ব্যাট হাতে সতীর্থরা দিশেহারা হলেও দীর্ঘ সময় লিটনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যানজয়।

ডানহাতি এই ওপেনার ধৈর্যশীল ব্যাটিংয়েই ১৭০ বলে অর্ধশতকের দেখা পান। পরের ৫০ রান করতে খেলেছেন আরো ৯৯ বল। ২৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ করতে ১০টি চারের সঙ্গে ছক্কা মারেন একটি ছক্কা মারেন তিনি।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০২ রানে অপরাজিত আছেন জয়। অপরপ্রান্তে ২৪ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। দলের সংগ্রহ সাত ইউকেটে ২৫২।


একাত্তর/এসি

ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর