ডারবান টেস্ট: তৃতীয় দিন শেষে স্বাগতিকদের লিড ৭৫

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৯:৪৮ পিএম

ডারবানে বৃষ্টি বাগড়ায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। ৬৯ রানে এগিয়ে সুবিধাজনক স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে আরও ছয় রান যোগ করতেই বৃষ্টি ও আলোর স্বল্পতার জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দিনশেষ বলে ঘোষণা করেন দুই আম্পায়ার। স্বাগতিকরা পায় ৭৫ রানের লিড। 

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ২৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। 

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া মাহমুদুল হাসান জয় একাই করেন ১৩৭ রান। এই স্কোর গড়তে জয় খেলেছেন ৩২৬ বল।

বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটারদেরম মধ্যে কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেছেন লিটন দাস (৪১)। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৮, মেহেদি হাসান মিরাজ ২৯ ও ইয়াসির আলী করেন ২২ রান।

টেস্টে এতদিন দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো সেঞ্চুরি ছিল না। এমনকি দেশের মাটিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোন ব্যাটারের টেস্ট শতক ছিল না। সেটা খরা কাটালেন মাহমুদুল হাসান জয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল মুমিনুল হকের। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭৭ রান করেছিলেন বর্তমান টেস্ট অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন সিমোন হার্মার। এছাড়া লিজার্ড উইলিয়ামস তিনটি ওলিভার ও মুল্ডার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা- ৩৬৭/১০ (১২১ ওভার) (এলগার ৬৭, বাভুমা ৯৩, এরউই ৪১, হার্মার ৩৮*, খালেদ ৩/৯২, মিরাজ ৩/৯৪)

বাংলাদেশ- ২৯৮/১০ (১১৫.৫ ওভার) (জয় ১৩৭, মিরাজ ২৯, লিটন ৪১, শান্ত ৩৮, ইয়াসির ২২, হার্মার ৪/১০৩, উইলিয়ামস ৩/৫৪)


একাত্তর/এসি

ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর