জ্ঞান হারানো ছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতক গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৭:৪০ পিএম

সাতক্ষীরা কলারোয়া উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী সানচিতা হোসেন সেঁজুতি হত্যার সাত দিন পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার যুবকের নাম আব্দুর রহমান। সে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

রবিবার গভীর রাতে কলারোয়া পৌরসভার আফজালের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ২৮ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে সেঁজুতির মরদেহ উপজেলার জালালাবাদ মাস্টার পাড়া গ্রামের আলাউদ্দিন সরদারের কুল বাগানের ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহত সেঁজুতির মা লায়লা পারভীন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, সেঁজুতির সঙ্গে তার প্রতিবেশী আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। 

সেঁজুতি হত্যার দায় স্বীকার করা আব্দুর রহমানের বরাত দিয়ে ওসি জানান, সম্প্রতি সে অন্য ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় সেঁজুতি। বিষয়টি সে মানতে পারেনি। এমন অবস্থায় আব্দুর রহমান সেঁজুতিকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এক পর্যায়ে গত ২৭ মার্চ সোমবার রাতে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করো। কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহমান ধাক্কা দিলে সে পাশের বাড়ির দেয়ালে লেগে জ্ঞান হারায় সেঁজুতি। 

কিন্তু তাৎক্ষণিক জ্ঞান না ফেরায় ঘটনাটি ধামাচাপা দিতে সেঁজুতির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার মরদেহ প্রতিবেশী আলাউদ্দিন সরদারের কৃষি ক্ষেতের কুল বাগানের ড্রেনে ফেলে রাখে। 

আরও পড়ুন: ‘টিপ পরছস কেন’ বলা সেই পুলিশ সদস্য বরখাস্ত

ওসি আরও জানান, আব্দুর রহমানকে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিতে আনা হয়েছে। জবানবন্দি শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর