চাঁদপুরে কিশোরী ধর্ষণের মামলায় ইমাম গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৪:৫২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের মামলায় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সেই ইমাম। 

বুধবার (৬ এপ্রিল) উপজেলার কালীপুর বাজার এলাকা হইতে মতলব উত্তর থানার একদল পুলিশ ওই ইমামকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: টয়লেট থেকে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানায়, বিগত দিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার সানকিভাঙ্গা গ্রামের জৈনিক ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল সানকিভাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের ইমাম মোঃ মাহবুব আলম (২৮)। এরই মধ্যে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্তা হয়ে হয়ে যায়। পরে গত ২৯ মার্চ ঘটনাটি প্রকাশ হলে স্থানীয় লোকজনের মাধ্যমে সমাধানের চেষ্টা হয়েছিল। কিন্তু কোন সমাধান হয়নি, বরং ইমাম গা ঢাকা দেন। 

মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে। সানকিভাঙ্গা গ্রামের মসজিদে ইমাম হিসেবে চাকুরী করতেন।

পরবর্তীতে ৩১ মার্চ ভিকটিমের মা বাদী হয়ে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


একাত্তর/এআর


চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর