পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উ. কোরিয়া: যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২:০২ পিএম

প্রায় পাঁচ বছর পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। আগামী ১৫ এপ্রিলের মধ্যেই এ পরীক্ষা চালাতে পারে দেশটি, এমনটাই বলছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। 

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, বুধবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উত্তর কোরিয়া বিষয়ক দূত এ কথা জানিয়েছেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি সুং কিম বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে যে পিয়ংইয়ং তার ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রের ক্ষমতা প্রদর্শন করতে পারে ১৫ এপ্রিল। দেশটির প্রতিষ্ঠাতা কিম ইলের ১১০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দিনটিতে সরকারি ছুটি থাকে।  

সুং কিম বলেন, আমরা উদ্বিগ্ন। আসন্ন ১৫ এপ্রিল দেশটি আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ নিতে প্রলুব্ধ হতে পারে। 

তিনি আরও বলেন, আমি খুব বেশি অনুমান করতে চাই না, তবে আমি মনে করি এটি আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হতে পারে, এটি একটি পারমাণবিক পরীক্ষা হতে পারে। 

উত্তর কোরিয়া ২০০৬ সালের পর বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং সবশেষ ২০১৭ সালেও পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। 

সুং কিমের অভিযোগ, কোরীয় উপদ্বীপ থেকে সমস্ত পারমাণবিক অস্ত্র অপসারণের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য ওয়াশিংটনের উদ্যোগকে উপেক্ষা করে চলেছে পিয়ংইয়ং। 

আমরা পিয়ংইয়ং থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি, যা খুবই হতাশাজনক, কারণ আমরা সরকারি ও বেসরকারি উভয়ভাবেই বার্তা পাঠিয়েছি, কোনো শর্ত ছাড়াই তাদের সংলাপে আমন্ত্রণ জানিয়েছি, বলে জানান তিনি। 

আরও পড়ুন: ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি নিলামে

পশ্চিমা বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার পদক্ষেপগুলো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনা শুরু হয়, কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়।

বাইডন দায়িত্ব নেওয়ার পরে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি সিরিজ শুরু করে, সব মিলিয়ে ১৩টি পরীক্ষা করে উত্তর কোরিয়া। গত মাসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে শেষ হয় পরীক্ষা। 

তবে এসব পরীক্ষা উত্তর কোরিয়ার নিকটবর্তী প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এবং জাপানকে শঙ্কিত করেছে।

মঙ্গলবার, কিম জং উনের বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, পিয়ংইয়ং তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে "নির্মূল" করতে যদি তারা একটি পূর্বনির্ধারিত হামলা শুরু করে।


একাত্তর/আরবিএস  

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর