ইসরাইলের তেল আবিব শহরে বন্দুক হামলায় দুইজনকে হত্যা ও ১২ জনকে আহত করার পর নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি নাগরিক।
শুক্রবার (৮ এপ্রিল) তেল আবিবের একটি বারে এ হামলার পর ছয় কিলোমিটার দূরে একটি মসজিদে বন্দুকযুদ্ধে নিহত হন।
নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম রাদ হাজেম (২৮)। তিনি পশ্চিম তীরের জেনিন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিবিসি জানায়, বারে ওই হামলার পর সেখান থেকে পালিয়ে নিকটবর্তী জাফার একটি মসজিদে আশ্রয় নেন হামজা। সেখানে কাউন্টার টেরোরিজম ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে খুঁজতে ইসরাইলের পুলিশ, বিশেষ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রায় এক হাজার সদস্য মোতায়েন করা হয়।
এ ঘটনার পর জেনিনের কাছে ইসরাইল ও পশ্চিম তীরের মধ্যকার একটি পারাপারের স্থান সাময়িকাভবে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত জানিয়েছে, হাজেম অবৈধভাবে ইসরাইলে প্রবেশ করেছিলেন। তবে তার সাথে কোনো জঙ্গি সংগঠনের কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: পুতিনকন্যাদের ওপর নিষেধাজ্ঞা দিলো ব্রিটেনও
হাজেমকে হত্যার নিন্দার জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলি নাগরিকদের হত্যা কেবলমাত্র অবস্থার অবনতিই ঘটাবে।
এদিকে, বারে হামলার ঘটনার প্রশংসা করেছে ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠী হামাস ও ফিলিস্তিনের ইসলামী আন্দোলন সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ।
একাত্তর/এসজে
