শাহবাজ শরিফকে অভিনন্দন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৬:৫৯ পিএম

পাকিস্তানের ২৩ তম নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তান প্রায় ৭৫ বছর ধরে পারস্পরিক স্বার্থে গুরুত্বপূর্ণ অংশীদার ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ককে গুরুত্ব দেয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক পাকিস্তানকে উভয় দেশের স্বার্থে অপরিহার্য বলে মনে করে

এই প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট বার্তায় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার প্রয়োজনীয়তা পুন্যর্বক্ত করেছে পাকিস্তান। নতুন সরকার এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের যৌথ লক্ষ্যগুলো প্রচারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে চায়।

এর আগে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। 

ইমরান খান সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খুব এক ভালো ছিল না পাকিস্তানের। সম্প্রতি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটকে বিদেশি ষড়যন্ত্র অ্যাখা দেন ইমরান। 


একাত্তর/এসএ

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ইরান সঙ্কটের মতো বৈশ্বিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের থেকেও যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তবে একই সঙ্গে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা চুক্তি যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, ঠিক তখনই হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত ‘সিচুয়েশন রুমে’ শীর্ষ সহযোগীদের নিয়ে এক...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর