ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হলো কৃষকের সোনার ফসল

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৭:১৭ পিএম

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে নিয়মবহির্ভূতভাবে গড়ে তোলা ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে কৃষকের আবাদি ধানের ফসল। এখন কি খেয়ে বাঁচবেন সেই শঙ্কায় দিন পার করছেন সেখানকার পাঁচ শতাধিক কৃষক। 

সোমবার (১৮ এপ্রিল) সরেজমিনে সেখানে গিয়ে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের একই স্থানে পৃথক তিনটি ভাটা ও পাশে পৌরসভার সীমানায় আরও দুইটি ইটভাটা থাকায় মানিকচক ঘাট এলাকার প্রায় তিন শতাধিক কৃষকের ধানের ফসল বিষাক্ত ধোঁয়ায় পুড়ে গেছে। 

image


এছাড়া মোগলহাটের জুরানপাড়া এলাকায় পৃথক দু'টি ইটভাটায় দুই শতাধিক কৃষকের প্রায় ছয়শ' একর আবাদি ধানের ফসল পুড়ে গেছে। 

কৃষকরা প্রথমে ধানবীজ ও কৃষি কর্মকর্তাদের ওপর দোষারোপ করলেও, পরবর্তীতে জানা যায় এমনটা কোনো রোগের কারণে হয়নি। 

ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণেই ধানের এমন ক্ষতি হয়েছে বলে জানান লালমনিরহাট কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নকুল সেন। 

image


এ ঘটনায় ভাটা এলাকার কৃষকরা সংশ্লিষ্ট ভাটা মালিকদের কাছে চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে ক্ষতিপূরণের দাবি জানান। সেইসাথে ভাটা বন্ধেরও দাবি তোলেন তারা।

এ বিষয়ে মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে ভাটার মালিকদের সঙ্গে কথা হয়েছে। 

আরও পড়ুন: পাহাড়ি ঢলের কাছে হেরে যাচ্ছেন হাওরের কৃষক

ভাটা মালিকদের কাছে কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলীও। 

উল্লেখ্য, লালমনিরহাট জেলায় প্রায় ৩৭টি ইটভাটা রয়েছে, যার মধ্যে পাঁচটি অনুমোদিত। বাকিগুলো সব অনুমোদনের জন্য অপেক্ষা করছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। 

কৃষকদের অভিযোগ, যত্রতত্র ইটভাটা ও কিছুসংখ্যক অসাধু জমির মালিকরা ইটভাটায় মাটি বিক্রি করার দরুন যেমন নিচু হয়ে যাচ্ছে তাদের আবাদি জমি, তেমনই বিনষ্ট হচ্ছে ফসল। 


একাত্তর/এসজে

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর