পুলিশ তেল খরচ চাইলে ট্রিপল নাইনে কল করার অনুরোধ

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৭:৩৫ পিএম

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেন, পুলিশ যদি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেল খরচ চায় তাহলে সঙ্গে সঙ্গে ৯৯৯ (বাংলাদেশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস) -এ কল করুন। অথবা আমাদের জানান।

সোমবার (১৮ এপ্রিল) জয়পুরহাটের পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ি ও ডিজিটাল নিরাপত্তার আওতায় উপজেলার সর্বত্রই বসানো সিসি টিভি ক্যামেরার আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় ডিআইজি আব্দুল বাতেন আরো বলেন, দেশের বিভিন্নস্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে নিরাপত্তা ব্যবস্থার আওতায় সিসি টিভি বসানো হলেও দেশে এই প্রথম বৃহদাকারের নিরাপত্তামূলক সিসি টিভি বসানো হলো জয়পুরহাটের পাঁচবিবি থানায়। দেশের সীমান্তবর্তী এ উপজেলা ইতোমধ্যেই সিসি টিভি’র আওতায় আসায় কমেছে মাদক ও মানব পাচার, চোরাকারবারী, খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ। এটি সফল হলে দেশব্যাপী একটি দৃষ্টান্ত হতে পারে।

image

সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল এলাকায় অবস্থিত জেলার তৃতীয় ও নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁইয়া, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টুসহ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন: ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম হতে পারে মানিকগঞ্জ

পরে পাঁচবিবি থানার নিয়ন্ত্রণ কক্ষে স্থাপিত ডিজিটাল নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এর বেশ কয়েক মাস আগে থেকে উপজেলার সম্পূর্ণ এলাকা ডিজিটাল নিরাপত্তার আওতায় এনে বসানো হয় সিসি টিভি ক্যামেরা।


একাত্তর/আরএ

খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গাইবান্ধায় থানায় ঢুকে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে উপজেলার যুব জামায়াতের এক নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর