সাংহাইতে শিথিল হচ্ছে লকডাউন, খুলছে কারখানা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০২:১৫ পিএম

চীনের বাণিজ্যিক নগরী সাংহাইতে সংক্রমণ কমে আসায় লকডাউন শিথিল করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কলকারখানাও দ্রুত খুলে দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার মানুষ। তবে সংক্রমণ কমলেও সাংহাইতে করোনায় গত কয়েকদিনে মারা গেছে অন্তত ১০ জন।

কর্তৃপক্ষ বলছে, মৃত ব্যক্তিদের বয়স ৬১ থেকে ১০১-এর মধ্যে। তাঁরা হৃদরোগ ও ডায়াবেটিসের মতো বিভিন্ন রোগে ভুগছিলেন। হাসপাতালে নেয়ার পর তাঁদের মৃত্যু হয়।

এরমধ্যে মঙ্গলবার মারা গেছে ৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চীনে করোনা সংক্রমণ হয়েছে ১৭ হাজার ১৬৬ জনের। এর মধ্যে বেশিরভাগই শনাক্ত হয়েছে সাংহাইতে।

আরও পড়ুন: পুতিনের দুই কন্যার উপর এবার কানাডার নিষেধাজ্ঞা

অন্যদিকে করোনা সংক্রমণের ভরকেন্দ্র হয়ে ওঠা সাংহাই শহরে সাম্প্রতিক কঠোর লকডাউন দেয়ার পরও ২০ হাজারের বেশি ভাইরাসবাহী শনাক্ত হয়েছে।

উহান শহর থেকে করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ। গেল মার্চের শুরুতেই সাংহাইতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে এই নীতি গ্রহণ করে চীন।

 

একাত্তর/আরবিএস  
 

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর