সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ির মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৯:০৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল থানায় পুলিশ হেফাজতে নজির আহমেদ (৪০) নামের এক ব্যাবসায়ির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে থানার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত নজির সরাইল গ্রামের ওবায়দুল্লাহর ছেলে।  তার পরিবারের সদস্যরা এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে। অন্যদিকে পুলিশ বলছে তার মৃত্যুর কারণ হৃদরোগ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নজির আহমেদের বাড়িতে চুরি হওয়ার সময় এক চোরকে আটক করে বাড়ির সদস্যরা। এ সময় গণপিটুনিতে চোর আহত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নজির আহমেদসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। থানার মধ্যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ি নজির আহমেদ মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, নজির আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করলে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। 

নজির আহমেদের পরিবারের দাবি এটি হত্যাকান্ড।


একাত্তর/এআর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর