ছেলের ‌লা‌ঠির আঘা‌তে বাবার মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৭:২১ পিএম

শেরপু‌রের শ্রীবরদীতে ছে‌লে বিল্লা‌ল হোসে‌নের লা‌ঠির আঘা‌তে বৃদ্ধ বাবা সুরুজ আলী (৭০) নিহত হ‌য়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার শংকর‌ঘোষ এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরুজ আলীর তিন ছে‌লে ও দুই মে‌য়ে। বড় ছে‌লে বিল্লা‌ল হো‌সেনের সা‌থে বাবা সুরুজ আলীর সব সময় ঝগড়া-‌বিবাদ লে‌গেই থাক‌তো। শুক্রবার দুপু‌রে বাবা ও ছে‌লের ম‌ধ্যে হালকা কথা কাটাকা‌টি হয়। বি‌কে‌লে সুরুজ আলী বা‌ড়ির পা‌শে বাজা‌রে যান। এসময় অত‌র্কিতভা‌বে বিল্লা‌ল হো‌সেন তার বাবার ওপর আক্রমণ চালায়। লা‌ঠি‌ দি‌য়ে শরী‌রের বি‌ভিন্নস্থা‌নে আঘাত ক‌রে। একপর্যা‌য়ে ঘটনাস্থ‌লেই নিহত হন সুরুজ আলী। প‌রে কৌশ‌লে ঘটনাস্থল থেকে পা‌লি‌য়ে যায় বিল্লাল হো‌সেন।

নিহ‌ত সুরুজ আলীর মেয়ে ইসমত আরা ব‌লেন, আমার বাবা‌কে বড় ভাই দেখ‌তে পা‌রতো নাই, বাবা‌কে দেখ‌লেই শুধু মারবার আস‌তো, এজন‌্য মানু‌ষে বল‌তো মান‌সিক রোগী। আজ আমার বাবারে মে‌রেই‌ে ফেল‌লো।

নিহ‌তের ছোট ছে‌লে কুদ্দুস আলী ব‌লেন, আমার বড় ভাই‌য়ের সা‌থে আমা‌দের মা‌ঝে মা‌ঝেই জ‌মি-জমা নি‌য়ে ঝগড়া লাগ‌তো। আজ দুপু‌রে আমা‌দের প‌রিবা‌রের সা‌থে ভাই‌য়ের কথা কাটাকা‌টি হয়। প‌রে আমার বাবা‌রে পি‌টায়ে মে‌রে ফে‌লে‌ছে। আমি আমার ভাই‌য়ের ধরার জন‌্য ক‌য়েক জায়গায় গে‌ছিলাম, পাইনি।

শ্রীবরদী থানার এসআই নাজমুল আ‌মিন ব‌লেন, আমরা সুরতহাল তৈ‌রি ক‌রে‌ছি। সুরতহা‌লে দু'হাত ও পা‌য়ে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে, আঘা‌তের কার‌ণেই মৃত‌্যু হয়ে‌ছে। ত‌বে, ময়ন‌াতদন্ত সা‌পেক্ষে বিস্তা‌রিত জানা যা‌বে। ইতিমধ্যে মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/এসএ

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর