ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিন ফ্লাইওভার খুলছে ২৫ এপ্রিল

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৫:০৩ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২৫ এপ্রিল খুলে দেয়া হচ্ছে তিনটি ফ্লাইওভার। এ ছাড়া সড়কে যেসব সমস্যা রয়েছে সেগুলোও জরুরি ভিত্তিতে সমাধানের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

শনিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত ঈদযাত্রার প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এসব কথা জানান। সচিব বলেন, তিন ফ্লাইওভার আরও পরে খুলে দেয়ার চিন্তা-ভাবনা ছিলো। তবে ঈদযাত্রার চাপ সামাল দিতে সেই তিনটি ফ্লাইওভার আগেই খুলে দেয়া হচ্ছে। 

এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তির হবে বলে আশাবাদ জানিয়ে সচিব নজরুল ইসলাম বলেন,  ঈদযাত্রা শুরুর আগে মহাসড়কে তিন চাকার বাহন নিষিদ্ধ করা হচ্ছে। সেই সঙ্গে মহাসড়কের যত্রতত্র পার্কিং বা স্টপেজ বানানো বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রতি বছর ঈদের সময় যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ মহাসড়কে চলমান উন্নয়ন কাজের জন্য ঈদযাত্রায় ভোগান্তি বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এই সড়কে সব সময়ই যান চলাচলে ধীরগতি রয়েছে।

এছাড়া সড়কের খানাখন্দ এবং বিভিন্ন স্থানে চার লেনের সড়ক দুই লেনের সড়কে মিলিত হওয়ায় যানজট চরম আকার ধারণ করে। বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কেন্দ্রের ধীরগতিও উত্তরের মহাসড়কে যানজটের অন্যতম একটি কারণ।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর