সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ 'ডক্টর স্ট্রেঞ্জ'

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৮:৩৯ পিএম

মার্ভেলের বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র 'ডক্টর স্ট্রেঞ্জ' প্রথমবারের মতো মুক্তি পায় ২০১৬ সালে। তারপর থেকে চলচ্চিত্রটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। নতুন সিকুয়েলের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে ভক্তরা। মে মাসের প্রথম সপ্তাহেই "ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টিভার্স অফ ম্যাডনেস" বিশ্বজুড়ে মুক্তি পাবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের ভক্তরা তা থেকে বঞ্চিত হবেন। সৌদির পাশপাশি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ চলচ্চিত্রটি নিষিদ্ধ করেছে।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত এই হলিউড চলচ্চিত্রটির ওপর কুয়েতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? -একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এলজিবিটিকিউ বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলজিবিটিকিউ বলতে "লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার" বোঝানো হয়। যাকে বাংলায় বলা হয় "নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী"। 

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সমকামিতা এখনও আনুষ্ঠানিকভাবে অবৈধ। এর আগেও যে সিনেমাগুলোতে এলজিবিটিকিউ প্রসঙ্গ এসেছে, সে সব সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েছে। ডক্টর স্ট্রেঞ্জের এই সিক্যুয়েলে আমেরিকা শ্যাভেজ চরিত্রটিকে দেখা যাবে যাতে অভিনয় করেছেন জোচিটল গোমেজ। কমিক্সে এই চরিত্রের চিত্রায়ন অনুসারে, সে একজন সমকামী। 

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর সৌদি আরব, কুয়েত ও কাতারের সিনেমার ওয়েবসাইটে আর অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে না। তবে সংযুক্ত আরব আমিরাতে এখনও টিকিট বুক করা যাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, আমিরাতে কোনো বাধা ছাড়াই চলবে সিনেমাটি। 

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: তিনদিনের রিমান্ডে বিএনপি নেতা মকবুল

ডক্টর স্ট্রেঞ্জ প্রথম সিনেমা নয় যা সৌদি আরবে নিষেধাজ্ঞার মুখ দেখলো।এর আগে নভেম্বরে দেশটির বেশিরভাগ অঞ্চলেই নিষিদ্ধ হয় "ইন্টার্নালস" নামের আরেকটি সিনেমা। সেখানেও সমলিঙ্গের দম্পতি ও প্রথম সমকামী সুপারহিরোর গল্প বলা হয়েছিল, তাই এই নিষেধাজ্ঞা। সেই সময় এডিট বা কিছু দৃশ্য পরিবর্তন করার শর্তে সিনেমাটিকে মুক্তি দিতে চেয়েছিল দেশটি। কিন্তু সিনেমাটির প্রযোজক সংস্থা ডিজনি তাতে রাজি হয়নি।


একাত্তর/আরবিএস  

অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর