আবারও হকারদের দখলে নিউমার্কেটের ফুটপাত

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৯:৫৪ এএম

আবারও পুরনো চেহারায় ফিরেছে রাজধানীর নিউমার্কেট। চিরচেনা ভিড় আর ফুটপাত দখল করে বসেছে দোকান। অথচ ছাত্র ব্যবসায়ী সংঘর্ষের পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের ১০ দফা দাবির একটি ছিলো, ফুটপাত হকার মুক্ত করা। কিন্তু ঘটনার চারদিনের মাথায় আবারও ফুটপাতে বসেছে দোকান। 

হকারদের দাবি, দৈনিক চাঁদার ভিত্তিতে বসছে এই দোকানগুলো। তাদের অভিযোগ, রাজনৈতিক সিন্ডিকেট ছাড়া এই টাকার ভাগ নেয় পুলিশও। 

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখল করে দোকান বসানোর এ চিত্র দেখা গেছে।

image


কয়েকজন হকার জানান, দৈনিক দোকান প্রতি ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা দিয়েই তারা ফুটপাতের দখল পান। কেউ কেউ আবার চাঁদাবাজ সিন্ডিকেটকে আগাম ২০ থেকে ৪০ হাজার টাকা দিয়েছেন। তাদের দাবি, এই টাকার ভাগ পুলিশও পায়। 

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, ফুটপাত ও মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদের দায়িত্ব সিটি কর্পোরেশনের। 

তিনি জানান, ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলায় ২৪ জন নাম উল্লেখসহ দেড় হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে। যার মধ্যে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতি মকবুল হোসেন। যে দুটি দোকান থেকে ঘটনার সূত্রপাত মকবুলের নামেই সিটি কর্পোরেশন থেকে সেই দুই দোকানের বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে দোকান দুটি বন্ধ রেখেছে ব্যবসায়ী সমিতি। কর্মচারী আর দোকান পরিচালনাকারী মালিকদের খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: তিনদিনের রিমান্ডে বিএনপি নেতা মকবুল

image


গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন ডেলিভারি ম্যান, অন্যজন দোকান কর্মচারী।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর