৬-১২ বছরের শিশুদের টিকা ব্যবহারে ছাড়পত্র দিলো ভারত

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০২:২১ পিএম

ভারতে জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের টিকা (কোভ্যাক্সিন) ব্যবহারে ছাড়পত্র দিলো দ্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। 

দ্য ইকোনমিক টাইমস মঙ্গলবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, ডিসিজিআই জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই এই টিকা দেয়া শুরু হতে পারে বলেও মনে করা হচ্ছে।

করোনার পরবর্তী ঢেউ সামলাতে শুক্রবার ডিসিজিআই এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি) এ সিদ্ধান্ত গ্রহণ করে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে দু’হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চার কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে। 

অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে রাজধানী দিল্লিতে এক দিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ২৪ ঘণ্টায় এক হাজার ১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। শিশুদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান যাওয়া নিয়েও নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।  

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬ জন। যা মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লক্ষ ২৩ হাজার ৬২২ জন। আর সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।


একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর