শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বাড়ছে যাত্রীচাপ

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০২:৩৯ পিএম

প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলকভাবে রাতেও ফেরি চলাচল শুরু হয়েছে। এতে পদ্মার প্রধান দুই ঘাটেই যাত্রীর চাপ বেড়েছে। 

পদ্মাসেতুর নিরাপত্তার কারণে গত ডিসেম্বর থেকে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে সন্ধ্যার পর থেকে পারাপার বন্ধ করে দেয়া হয়। 

২৪ ঘণ্টা ঘাট চালু হওয়ার পরেও সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ দেখা যাচ্ছে ঘাটে। একই সঙ্গে পারাপারের অপেক্ষায় জমা হচ্ছে ব্যক্তিগত গাড়ি। 

বহরে কম ফেরি থাকায় গাড়ি পার হতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এতে দুর্ভোগে পড়েছেন শিমুলিয়া-বাংলাবাজার আর মাঝিকান্দি রুটের যাত্রীরা। 

যান্ত্রিক ত্রুটির কারণে ফেরি বেগম রোকেয়া সকাল ১০টায় সার্ভিসিং পয়েন্টে চলে যায়। দুর্ভোগ কমাতে বহরে আরও ফেরি বাড়ানোর পাশাপাশি ঘাটে শৃঙ্খলার দাবি করেছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে পারাপারের বহরে যুক্ত হয়েছে আরো একটি ফেরি। 

বুধবার আরো দুটি যুক্ত হওয়ার কথা। এতে করে ১০টি ফেরি চালু থাকবে এবারের ঘাট। ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। 

ঘাটের এই ব্যবস্থাপক আরো জানান, এখনও চাপ শুরু হয়নি। বৃহস্পতি-শুক্রবার থেকে ফেরিতে চাপ শুরু হবে। চলবে ঈদের প্রায় এক সপ্তাহ পর পর্যন্ত। 

আরও পড়ুন: দৌলতদিয়ায় পারের অপেক্ষায় কয়েকশ’ যান

দশটি ফেরি নিয়মিত চলাচল করবে নৌরুটে। এ বছর সব নৌযান চলাচল করায় যাত্রীদের চাপ কিছুটা সহনীয় থাকবে বলে মনে হচ্ছে।

ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪, ১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে; আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯,২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে।


একাত্তর/আরএ

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর