গাছে বেঁধে মারধর: ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৬:১৬ পিএম

চট্টগ্রামের পটিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৩০ এপ্রিল) ভোরে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বদরুদ্দোজা মোহাম্মদ জসিম হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে বিদ্রোহী হিসেবে তিনি নির্বাচিত হন। 

তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জানান, শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ। 

এতে বর্তমান চেয়ারম্যান বিএম জসিম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ তাকে দাওয়াত দেয়নি। 

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান জসিম ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে অনুষ্ঠানে এসে সাবেক সভাপতি জিতেন গুহের উপর হামলা চালান। 

এ সময় ইন্দ্রজিৎ নামে সাবেক এক ইউপি সদস্য জিতেনকে ঘুষি মারে। এ সময় তার সঙ্গে থাকা বাকি লোকজন জিতেনকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

আহত জিতেন কান্তি গুহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জিতেনের ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান জসিমকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।


একাত্তর/এআর

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর