মুসলিম বিশ্বের প্রথা ভেঙে আফগানিস্তানে ঈদ পালন

আপডেট : ০১ মে ২০২২, ০৫:২৮ পিএম

মুসলিম বিশ্বের প্রথা ভেঙে সৌদি আরবের একদিন আগেই ঈদ পালন করছে তালেবান শাসিত আফগানিস্তান। শাওয়াল মাসের চাঁদ শনিবার দেখতে না পাওয়ায় মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ পবিত্র ঈদুল ফিতর আগামীকাল সোমবার (২ মে) পালনের ঘোষণা দিয়েছে। সাধারণত প্রত্যেক বছর সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন এশিয়া এবং আফ্রিকার বেশিরভাগ দেশের মুসলমানরা এই উৎসব পালন করেন। এবার ঈদের চাঁদ শনিবার দেখতে না পাওয়ায় সৌদি আরবে সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু সৌদির একদিন আগেই এশিয়ার দেশ আফগানিস্তানে রোববার ঈদুল ফিতর পালন করা হয়েছে।

শনিবার আফগানিস্তানের শীর্ষ আদালত বলেছে, দেশের বিভিন্ন প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যে কারণে ঈদুল ফিতর উদযাপিত হবে ১ মে। দেশটির সরকারের  ভারপ্রাপ্ত মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল রাতে এক টুইট বার্তায় ঈদের চাঁদ দেখতে পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ফারাহ, গজনি, কান্দাহার এবং ঘর প্রদেশের অন্তত ২৭ জন মানুষ শাওয়ালের চাঁদ দেখতে পেয়েছেন এবং তারা চাঁদ দেখা কমিটির কাছে প্রমাণ তুলে ধরেছেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার ইসলামি ক্যালেন্ডারের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে রোববার ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামী সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

এছাড়াও তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত ও ফ্রান্সেও সোমবার (২ মে) পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।


একাত্তর/এসএ

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর