পর্যটন কেন্দ্রে আবর্জনা, তুলনায় বাংলাদেশ বনাম মালদ্বীপ

আপডেট : ০৪ মে ২০২২, ০১:১৮ পিএম

সঠিক ব্যবস্থাপনার অভাবে বাংলাদেশের পর্যটন স্পটগুলো আবর্জনার ভাগাড়েপরিণত হচ্ছে। এ ক্ষেত্রে পর্যটকদের উদাসীনতা যেমন দায়ী তেমনি কর্তৃপক্ষকেও দুষছেন অনেকে।

অথচ খুব বেশি দূরের নয়, আশপাশের দেশগুলোতেই পর্যটন স্পটগুলোকে আবর্জনামুক্তরাখতে সব সময় সচেষ্ট থাকে পর্যটক ও কর্তৃপক্ষ।

মেনে নেয়াটা কষ্টকর হলেও, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আকর্ষনীয়সমুদ্র সৈকত কক্সবাজারের আবর্জনাময় দৃশ্য পর্যটকদের চোখে পড়বেই।

পর্যটক ও স্থানীয়দের ফেলে দেয়া আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে সৈকতেরদীর্ঘ বেলাভুমি। এ নিয়ে পর্যটকদের যেমন ন্যুনতম সচেতনতা নেই, তেমনি বর্জ্য ব্যবস্থাপনাবলে যে একটি বিষয় আছে সেটিও যেনো কর্তৃপক্ষের কাছে একেবারেই অজানা।

আর অন্যদিকে যদি ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের একটি বালুচর দেখাযায়, তাহলে সেখানেও কিন্তু প্রতিদিন শত শত পর্যটক সেখানে নৌযানে ঘুরতে আসেন। সারা দিনবালুকা বেলায় নানা ধরনের আনন্দ আয়োজনে অংশ নেন পর্যটকরা। কোথাও কোন আবর্জনার লেশ মাত্রনেই।

সেখানে গিয়ে সব পর্যটকেরই উপলব্দি, তিনিই হয়তো প্রথমবার এই সৈকতে পারেখেছেন। কারণ পর্যটকদের ফেলে যাওয়া কোন আবর্জনা কোথাও খুজে যাওয়া যাবে না।

আমাদের সেন্টমার্টিনের তলদেশের কোরালের ফাঁক ফাঁকে কোকাকোলার ক্যান,চিপসের প্যাকেট আর প্লাসিকের বোতল পাওয়া যায় অহরহ। যা নিয়ে রিতিমতো শঙ্কিত পরিবেশকর্মীরা।

কিন্তু মালদ্বীপের সাগর তলতো দুরের কথা সৈকতেও এমন কিছু পাবেন না।কারণ সেখানে পর্যটকরা যত্রতত্র আবর্জনা ফেলেন না।

বালুচরে সারাদিন কাটিয়ে বিকেলে ফেরার আগে পর্যটক আর গাইডরা এভাবেইনিজেদের ফেলে যাওয়া আবর্জনা বস্তাবন্দি করে নিয়ে যান। কোন কিছুই সৈকতে বা সাগরের বুকেফেলে দেন না।

যখন সবাই ফিরে যান তখন প্রকৃতি তার আপন মহিমায় টিকে থাকে। যাতে মানুষেরকোন অত্যাচারের লেশ মাত্র চোখে পড়ে না।



একাত্তর/এসএ

ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর