ওমিক্রনের দুই উপধরনে দক্ষিণ আফ্রিকায় বাড়ছে করোনা

আপডেট : ০৫ মে ২০২২, ০৬:১৮ পিএম

ওমিক্রনের দুটি উপধরনের কারণে দক্ষিণ আফ্রিকায় নতুন করোনা সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বুধবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। 

গেব্রিয়াসিস বলেন, দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানী যারা ওমিক্রন প্রথম শনাক্ত করেছিলেন তারা আরও দুটি উপধরন চিহ্নিত করেছেন। ধরন দুটি হলো- বিএফোর এবং বিএফাইভ। এ দুটি ধরনের কারণে দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে। 

এ দুটি ধরন আগের অন্যান্য উপধরনের তুলনায় আরও মারাত্মক কিনা তা এখনই বলা সম্ভব নয় বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, সবশেষ তথ্য অনুযায়ী, টিকা করোনার তীব্রতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে এখনও কার্যকর।

ওমিক্রনের অনেকগুলো উপধরন রয়েছে বলে জানা গেছে, যার মধ্যে বিএটু এখন পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী।

কিন্তু এখন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বলছেন,বিএফোর এবং বিএফাইভ আরও বেশি সংক্রমক। আফ্রিকা অঞ্চলে এই দুই উপধরনের কারণে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। 

২০২১ সালের নভেম্বরে করোনার ওমিক্রন ধরন প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তীব্র সংক্রামক হওয়ায় বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে এটি।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে ব্যবস্থা, তবু প্রস্তুত বাংলাদেশ

ডব্লিওএইচও বলছে, দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩৮ লাখ লোক করোনায় সংক্রমিত হয়েছে এবং মারা গেছে এক লাখেরও বেশি লোক।

টেডরসের মতে, জনগণকে করোনা থেকে সুরক্ষা দিতে টিকা সবচেয়ে কার্যকর। ফলে গণপরীক্ষার পাশপাশি গণটিকা কার্যক্রম চালু রাখতে দেশগুলোর প্রতি আহবান জানান তিনি। 


একাত্তর/আরবিএস  

১৯৪৭ সালে দেশভাগের প্রাক্কালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কায়েদে আজম জিন্নাহর মারাত্মক যক্ষ্মা রোগের খবর অত্যন্ত গোপনে রাখার স্বীকৃতিস্বরূপ মুম্বাইভিত্তিক (তৎকালীন বোম্বে) দুই ভারতীয় পার্সি...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং...
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কিয়েভ এবং মস্কোর মধ্যে বৈঠকের আহ্বান জানিয়ে ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগে তার কণ্ঠস্বর যোগ করেছেন।
দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী সেনজো মাচুনুকে তাৎক্ষণিক বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর