চীনে করোনার থাবায় অনির্দিষ্টকাল স্থগিত এশিয়ান গেমস

আপডেট : ০৬ মে ২০২২, ০১:৫৮ পিএম

চীনে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সামাল দিতে না পাড়ায় আনন্ন এশিয়ান গেমসের আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটি। চলতি বছরের ১০-২৫ সেপ্টেম্বর চীনের হাংজুতে বসার অপেক্ষায় ছিল এশিয়ান গেমসের এবারের আসর। শুক্রবার এশিয়ার অলিম্পিক কাউন্সিলের বরাতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গেমস স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।

গেমস স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানানো না হলেও চীনে করোনা পরিস্থিতি অবনতির জন্য এমন সিদ্ধান্ত এসেছে বলে মনে করছে বিশ্লেষকরা।

হাংজু থেকে ১১০ মাইল দূরে অবস্থিত চীনের বৃহত্তম শহর সাংহাই। সেখানকার বাসিন্দারা নতুন করে বিধিনিষেধের সম্মুখীন হচ্ছেন। করোনা মহামারি শুরুর পর তারা এখন সবচেয়ে খারাপ সময় পার করছেন। সপ্তাহব্যাপী বিধিনিষেধে শহরটির ২৫ মিলিয়ন নাগরিকের বেশিরভাগই বাড়িতে অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) এক কর্মকর্তার বরাতে খবর, ২০২৩ সালের ১০-২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আয়োজন করা হতে পারে।

গতমাসে গেমসের পরিচালনা পর্ষদের সদস্য এবং কুয়েতের অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক হুসেন আল-মুসাল্লাম বলেছিলেন, ‘এখন পর্যন্ত কমিটির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এটি (গেমস) স্থগিতের সম্ভাবনা রয়েছে।’

কোভিড-১৯ মহামারির কারণে কঠোর বিধিনিষেধের ফলে চীনে অনেক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টই বাতিল হয়েছে। বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের আয়োজন ছিল ব্যতিক্রম।


একাত্তর/এসএ

নানা সমালোচনা, বেডের সংকট আর পরিবহন ব্যবস্থার হযবরল পরিস্থিতির মধ্য দিয়েই অবশেষে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এর। রোববার, জমকালো সমাপনী আয়োজনের মধ্য দিয়ে ১৬ দিনের এই মেগা ক্রীড়া যজ্ঞের...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর