পদ্মা সেতু উদ্বোধনের সময় চালু হচ্ছে না রেল চলাচল

আপডেট : ০৭ মে ২০২২, ১০:১১ এএম

জুনে পদ্মা সেতু উদ্বোধন হলেও একই সময় রেল চলাচল শুরু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

কারণ হিসেবে মন্ত্রী বলছেন, সেতুর সড়কপথের কাজ এখনো শেষ হয়নি। তাই রেলের কাজ এগিয়ে নেয়ার সুযোগ মিলছে না। যে কারণে রেলের যাত্রা শুরু হতে ডিসেম্বর গড়াবে। 

দেশের সবচেয়ে বড় সড়ক ও রেল সেতু হতে যাচ্ছে পদ্মা। রেলের এই পথই যশোরকে ঢাকার সাথে যুক্ত করবে। সেই হিসেবে ঢাকা থেকে কেরানীগঞ্জ ও পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের রেলপথ নির্মাণের কাজ চলছে।

চলতি বছরের জুনের মধ্যে সেতুর সড়ক অংশটির উদ্বোধন করতে চায় সেতু বিভাগ। একই সময় পদ্মা সেতুর রেল সংযোগটিও উদ্বোধনের পরিকল্পনা দীর্ঘ দিনের। 

image


তবে, একই সাথে সড়ক ও রেলপথ চালুর পরিকল্পনাটি রক্ষা করা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

তিনি জানান, এই সেতুতে সড়ক পথই গুরুত্বপূর্ণ, রেল পথ নয়। তাই সড়কের কাজ পুরোপুরি শেষ হবার পর সেতুতে রেলের কাজ শুরুর অনুমতি পাওয়া যাবে।

তবে, ডিসেম্বরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথটি উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেটিও নির্ভর করবে রেল অংশে তারা কবে কাজের সুযোগ পাবে তার উপর। 

আবার, সড়ক পথ চালু হলে রেলপথের কাজ নির্বিঘ্নে করা যাবে কি না সেটির জন্যও গবেষণার প্রয়োজন আছে বলে জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

তাই সেতুটি চালু হলেও নিচের অংশে রেল লাইনের কংক্রিট ঢালাইয়ের কাজ বাকি থেকে যাবে। ঢালাই অবস্থায় সেতু দিয়ে যান চলরে যে কম্পন হবে তাতে রেল লাইনের ঢালাইয়ে সমস্যা হবে। ধরতে পারে ফাঁটল। রেল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ঢালাইয়ের সময় ব্যবস্থা নেয়া হবে।

image


সেতু কর্তৃপক্ষ বলছে, যান চলাচল পর্যবেক্ষণ করে কত কম্পনে রেল লাইনের কাজ করা যাবে তা ঠিক করবে রেল কর্তৃপক্ষ। উপাত্তসহ যে সুপারিশ হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: কর্মস্থলে ফিরছে মানুষ, ফিরতি পথেও মিলছে স্বস্তি

২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন এই রেলপথের কাজ শেষ হবার কথা থাকলেও সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পের সময় বাড়তে পারে।


একাত্তর/এসি

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে জানিয়ে সতর্কীকরণ বার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ট্রেনে যাতায়াত করা যাত্রীদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির বলেছেন, সবাই আশা করেন, রেল গাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান, তারা দ্রুত সময়ে গন্তব্যে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর