কর্মস্থলে ফিরছে মানুষ, ফিরতি পথেও মিলছে স্বস্তি

আপডেট : ০৬ মে ২০২২, ০৮:৩১ পিএম

ঈদের লম্বা ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ সবখানেই ঢাকামুখী মানুষের স্রোত। ফেরিঘাট ও মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ।

বাড়ি যাওয়ার মতো ফিরতি পথের যাত্রাটাও ছিলো স্বাচ্ছন্দ্যের। কোথাও উপচেপড়া ভিড় নেই। ট্রেনে নেই সময়সূচীর বিপর্যয়। তবে টিকেট পাওয়া নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। 

ঈদের ফিরতি যাত্রায় এক বিরল ঘটনা। পারুল নামের অন্ত:স্বত্বা এক নারী রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেসে ফিরছিলেন ঢাকায়। যাত্রাপথেই তাঁর প্রসব বেদনা শুরু হয়। 

ট্রেনেই জন্ম নেয় এক ফুটফুটে শিশু। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকায় পৌঁছায়। সুস্থ অবস্থায় কমলাপুরে নামেন মা ও নবজাতক। 

এবার স্বাচ্ছন্দ্যের ঈদযাত্রার স্মারক হয়ে থাকতে পারে ট্রেনে জন্ম নেয়া এই শিশু। কারণ অনেক বছর পর এমন নির্ঝঞ্ঝাট ঈদ যাত্রা দেখলো ট্রেন। 

প্রতি দিন ৩৭টি ট্রেনে বিভিন্ন জেলা শহর থেকে ঢাকায় ফিরছে মানুষ। সঙ্গে থাকছে বিশেষ ট্রেন। বাড়ি ফেরার মতো ঈদ শেষে ঢাকায় ফিরে আসাটাও ছিলো স্বস্তির। 

যাত্রীরা জানান, ট্রেনে কোনো দাঁড়ানো লোক ছিলো না। কাজ থাকায় একদিন আগেই ফিরেছেন বর্তমান ঠিকানায়। পরিবারের সঙ্গে ঈদ করে ঢাকায় ফেরার ভালো লাগছে তাদের। 

শুক্রবার (৬ মে) ভোর থেকে কমলাপুরে যাত্রীদের চাপ ছিলো চোখে পড়ার মতো। তবে, উপচেপড়া ভিড় ছিলো না। সময়মতোই ট্রেনগুলো গন্তব্যে পৌঁছায়। 

তবে, ফিরতি টিকেট পেতে ভোগান্তির অভিযোগ করেন কেউ কেউ। অনলাইন থেকে শুরু করে লাইনেও অনেক চেষ্টার পর মিলেছে টিকেট। 

স্বস্তি ছিলো সড়ক পথেও। মহাসড়কে যানজট নেই। সময়মতোই ঢাকায় পৌঁছায় বাস। বগুড়া থেকে ঢাকায় আসতে সময় লেগেছে মাত্র চার ঘণ্টা। সিরাজগঞ্জ থেকে দুই ঘণ্টা। 

গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে ফিরে আসা বাসগুলোতে পর্যাপ্ত সংখ্যক যাত্রী ছিল। যাত্রীদের কাছ থেকে পাওয়া যায়নি দুর্ভোগের কোন অভিযোগ। 

আরও পড়ুন: জয়পুরহাটে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত তিন

দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোর পিছন দিকে আট-দশটি সিট খালি ছিল এছাড়া অন্য সব আসনেই যাত্রী এসেছে। শনিবার যাত্রী আরও বাড়বে বলা জানান সংশ্লিষ্টরা।

এদিকে, ভোরের দিকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ফিরতে শুরু করে। ভিড় না থাকলেও বিপুল যাত্রী নিয়ে লঞ্চগুলো ঢাকায় এসেছে।

রোববার (৮ মে) থেকে পুরোদমে শুরু হচ্ছে অফিস। তার আগে শনিবারও ঢাকায় ফেরা মানুষের চাপ থাকবে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। 


একাত্তর/এসজে

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর