নন্দিত গীতিকার কে জি মোস্তফা আর নেই

আপডেট : ০৯ মে ২০২২, ১১:০৮ এএম

নন্দিত গীতিকার, সাংবাদিক ও কলামিস্ট কে জি মোস্তফা মারা গেছেন। রোববার (৮ মে) রাত আটটার দিকে রাজধানীর আজিমপুরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

কে জি মোস্তফার ছেলে মাহমুদুল হাসান সাংবাদিকদের এ খবর জানিয়েছেন।

কালজয়ী গান ‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’ এবং ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানের গীতিকার তিনি। দুটি গানের সুরকার ছিলেন রবিন ঘোষ।

প্রথম গানটি গেয়েছেন তালাত মাহমুদ ও দ্বিতীয়টি মাহমুদুন্নবী। এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ সিনেমায় প্রথম গানটি এবং অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় দ্বিতীয় গানটি প্রকাশের পর গান দুটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল।

সোমবার বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরদেহের দাফন হবে বলে তার পরিবার সূত্র জানিয়েছে। 

১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন কে জি মোস্তফা। তিনি ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দৈনিক ইত্তেহাদে ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে সাংবাদিকতায় যোগ দেন তিনি।

আরও পড়ুন: অশনির প্রভাবে কলাপাড়ায় বৃষ্টি, প্রস্তুত ১৭০ আশ্রয়কেন্দ্র

১৯৭৬ সালে তিনি বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত হন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকারী সম্পাদক পদে যোগ দেন। ১৯৯৬ সালে সিনিয়র সম্পাদক (যুগ্ম-সচিব পদমর্যাদা) হিসেবে অবসর নেন।

খ্যাতিমান এই গীতিকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের ‘দেশবরেণ্য গীতিকার’ পদকে ভূষিত হয়েছেন।


একাত্তর/এসি

এ বছরের কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার পেয়েছে ফরাসি হত্যা রহস্য চলচ্চিত্র ‘অ্যানাটমি অফ আ ফল’। পরিচালক জাস্টিন ট্রিয়েট এই চলচ্চিত্রের জন্য পাম দ’র জিতেছেন, যেখানে স্বামীর হত্যায় অভিযুক্ত একজন...
কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা...
স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্য অন্যতম ছিলেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক।‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার অভিষেকের পর বহু...
বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আর নেই। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর