ছেলের জন্মদিনে বন্ধুদের জন্য আনা ফেনসিডিলসহ বাবা গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২২, ০৪:৪৩ পিএম

লালমনিরহাটে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে ধরা খেলেন বাবা জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামান।

মঙ্গলবার (১০ মে) রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে গুদাম থেকে সাড়ে ১৩ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তার কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। 

জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে

লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর