মোহামেডানকে তিন গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব

আপডেট : ১২ মে ২০২২, ০৮:৪৩ পিএম

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩/১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার (১২ মে) কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জামাল ভূঁইয়াদের সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে শন লেনের দল।

ম্যাচের ১৮তম মিনিটে আসরর গাফুরভের গোলে এগিয়ে যায় সাইফ। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমফোন উডোহ। ৮০তম মিনিটে সাইফের তৃতীয় গোলটি করেন এমেকা ওগবাগ। দুই গোলেই অ্যাসিস্ট করেন উজবেক ডিফেন্ডার গাফুরভ। নির্ধারিত সময়ের এক মিনিট আগে মোহামেডানের হয়ে একটি গোল শোধ দেন জাফর ইকবাল।

আরও পড়ুন: আবার পেছালো টিটিই শফিকুল বরখাস্তের তদন্ত প্রতিবেদন

এই জয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে সাইফ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে ছয়ে।


একাত্তর/আরএ

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। একই সঙ্গে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের...
কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৭৮ তম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া চক্রকে ৩-২ গোলে পরাজিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর