স্বাধীনতা ক্রীড়া চক্রকে হারিয়ে মোহামেডানের জয়

আপডেট : ০১ মে ২০২২, ১১:৪০ পিএম

কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৭৮ তম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া চক্রকে ৩-২ গোলে পরাজিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় রোববার (১ মে) বিকেল সাড়ে তিনটায়।

প্রথমার্ধে মোহামেডান ৩-০ গোলে এগিয়ে খেলা শেষ করলেও দ্বিতীয়ার্ধে গিয়ে ঘুরে দাঁড়ায় স্বাধীনতা ক্রীড়া চক্র।

দ্বিতীয়ার্ধের শেষদিকে পর পর দুই গোল করে খেলায় প্রতিদ্বন্ধীতা ফিরিয়ে আনে দলটি। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

এক গোলের ব্যবধানে হারলেও স্বাধীনতা ক্রীড়া চক্র দর্শকদের উপহার দেন দুর্দান্ত ফুটবল ম্যাচ। মোহামেডানের পক্ষে ১২ ও ৩৫ মিনিটে গোল করেন নাইজেরিয়ান মিডফিল্ডার অবি মোনাকে এবং ৪১ মিনিটে গোল করেন মিডফিল্ডার শাহেদ মিয়া।

আরও পড়ুন: আবারো চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

অপরদিকে স্বাধীনতার পক্ষে ৮৬ মিনিটে গোল করেন রাসেল আহমেদ এবং ৮৯ মিনিটে দ্বিতীয় গোল করেন বিশাল দাস।

রোববারের খেলায় মাঠে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা বৃন্দ।


একাত্তর/আরএ

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। একই সঙ্গে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের...
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দারুণ শুরু করেছে নতুন ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রা শুরু হলো হার দিয়ে। দুর্দান্ত ঢাকা জয় পেয়েছে...
কুমিল্লায় জয় করা ফেডারেশন কাপ শিরোপা জয়ের উৎসব ঢাকায় নিজেদের উঠোন পর্যন্ত টেনে নিয়েছে মোহামেডান। দেশের ফুটবলে দারুণভাবে ফিরে আসা সাদা-কালো দুর্গে হয়েছে বাঁধনছাড়া উৎসব। ক্লাবের সংগঠকরা বলছেন,...
বিপিএলের নবম আসরের ফাইনালটা ছিলো জমজমাট। কখনো এগিয়েছে সিলেট আবার কখনো কুমিল্লা। তবে শেষ হাসিটা হেসেছে ইমরুল কায়েসের দল। ফাইনালে না হারার রেকর্ড অক্ষুণ্ণ রেখে চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা নিজেদের...
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।  
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর