হাতিয়ায় পুকুরে মিললো ৩৫টি ইলিশ

আপডেট : ১৪ মে ২০২২, ০৪:৩০ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে পাওয়া গেছে ৩৫টি ইলিশ মাছ। এ খবরে গোটা জেলায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।     

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর কিল্লা’পুকুরে মাছগুলো পাওয়া যায়। পরে মাছগুলো বিক্রি করে ফেলা হয়। 

প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০-৪০০ গ্রাম। সবগুলো মিলে প্রায় ৮-৯ কেজি মাছ হবে।  

বিষয়টি নিশ্চিত করেন নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ। তিনি জানান, পুকুরের মালিক আবদুল মান্নান পুকুরে সেচের মেশিন বসিয়েছেন।  শুক্রবার বিকেলের দিকে বড় মাছগুলো ধরার জন্য জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয়। ওই জালে ৩৫টি ইলিশ মাছ ওঠে।

আরও পড়ুন: নবীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে যুগান্তর কিল্লা পুকরটি পুরোপুরি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছ গুলো পুকুরে প্রবেশ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  


একাত্তর/এসজে
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সবধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা নদীর ১ কেজি ৮২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপজেলা সদর সুবিদখালী বাজারে রোববার সাপ্তাহিক হাটের দিন সকাল ১০টার দিকে সুবিদখালী মৎস্য আড়তে এ...
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, একটি এক নলা বন্ধুক ও দু'টি এলজি উদ্ধার করা হয়।
বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। এসময় ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, পরিবহন, বিক্রি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর