নবীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২২, ০৪:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানিতে ডুবে মারা যায় তারা। 

বাছিদপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে উসমান (৩) ও বাচ্চু মিয়ার ছেলে আবদুল্লাহ (৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে খেলছিল উসমান ও আবদুল্লাহ। কিছুক্ষণ পর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জলাশয়ে তাদের নিথর অবস্থায় ভাসতে দেখে। 

দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, পরিবারের পক্ষ থেকে অন্য কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর