পিকে হালদার আওয়ামী লীগের কেউ নন: কাদের

আপডেট : ১৭ মে ২০২২, ০৮:১৭ পিএম

অর্থপাচার মামলায় ভারতে আটক বহুল আলোচিত পি কে হালদার আওয়ামী লীগের কেউ নয় বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির প্রতিবাদ করে তিনি বলেন, অর্থপাচারের তালিকা করতে হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, আগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতা যারা অর্থ পাচার করেছেন তাদের তালিকা প্রকাশ করার দাবি করেন তিনি। মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়াল বক্তৃতায় এসব কথা বলেন।

মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতাদের সংযত হয়ে কথা বলার জন্য সতর্ক করে বলেন, আপনারা প্রধানমন্ত্রীকেও অসম্মান করে কথা বলেন। ‌ যা চরম শিষ্টাচার বহির্ভূত। ‌

খারাপ লোকদের আওয়ামী লীগে জায়গা নেই উল্লেখ করে তিনি বলেন, মাদক কারবারি, দুর্নীতিবাজ, অর্থ প্রচারকারী ও খারাপ লোকদের আওয়ামী লীগে জায়গা নেই। সারাদেশে চলমান আওয়ামী লীগের কাউন্সিলে এ ধরনের মানুষ যাতে দলে প্রবেশ না করতে পারে সে জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন।

দীর্ঘ ৭ বছর পর মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ সম্মেলনে ফরহাদ হোসেন সভাপতি এবং এম এ খালেক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন। ‌


একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর