গোটা মারিউপোল রাশিয়ার দখলে, সরে গেছে ইউক্রেন সেনারা

আপডেট : ১৭ মে ২০২২, ১১:২৬ পিএম

অবরুদ্ধ মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় দু’মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা ২৬৪ জন ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেয়া হয়েছে। 

ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এ তথ্য জানিয়ে বলেন, সেনাদের বিনিময়ে আটক থাকা রুশ সেনাদের মুক্তি দেয়া হবে। আটকে থাকা বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

অবশেষে অবরুদ্ধ মারিউপোল রুশ সেনাদের হাতেই ছেড়ে দিলো ইউক্রেন। অবসান হলো দীর্ঘ এক রক্তক্ষয়ী সংঘর্ষের। বলা হচ্ছে যুদ্ধে ইউক্রেনের এটি উল্লেখযোগ্য একটি পরাজয়। 

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আটকে থাকা সেনাদের নিয়ে বেশ কয়েকটি বাসকে আজভস্টলের বিশাল শিল্প কারখানা এলাকা ছেড়ে যেতে দেখা যায়। 

image


হান্না মালিয়ার জানান, সরিয়ে নেয়া সেনাদের মধ্যে গুরুতর আহত ৫৩ জনকে বিদ্রোহীদের দখলে থাকা নভোজভস্ক শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আর মানবিক করিডোর ব্যবহার করে আরও ২১১ জনকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আরেকটি শহর ওলেনিভকায় সরিয়ে নেয়া হয়েছে।

এই সেনাদের বিনিময়ে আটক থাকা রুশ সেনাদের মুক্তি দেয়া হবে বলে জানান হান্না মালিয়ার। এর আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনের আহত সেনাদের সরিয়ে নিতে চুক্তি হয়েছে।

স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সরিয়ে নেয়ার এই অভিযানে ইউক্রেনীয় সেনাবাহিনী, গোয়েন্দা এবং আলোচক দলের পাশাপাশি রেড ক্রস এবং জাতিসংঘের প্রতিনিধিরাও যুক্ত ছিলেন।

এর আগে মার্চের শুরু থেকে রুশ বাহিনী মারিউপোল শহর ঘিরে রাখার পর শত শত ইউক্রেনীয় সেনা—আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ, আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটসহ অনেক বেসামরিক নাগরিক কারখানাটিতে অবস্থান নেয়। 

image


আরও পড়ুন: মানবাধিকার কমিশন বিলুপ্ত করে দিলো তালেবান

সম্প্রতি সেখানে থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হয়। ধারণা করা হচ্ছে আরও ৬০০ ইউক্রেনীয় সেনা এখনও ইস্পাত কারখানাটির ভেতরে আছে। 

এ প্রসঙ্গে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনের সেনা, গোয়েন্দা বিভাগ, ন্যাশনাল গার্ডসহ প্রতিরক্ষাবাহিনীর সদস্যেরা আটকে থাকা বাকিদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


একাত্তর/এসি

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর