নিত্যপণ্যে দাম বাড়ার প্রভাব পড়ছে হোটেল রেস্তোরাঁর খাবারেও

আপডেট : ১৮ মে ২০২২, ১২:৫৮ পিএম

নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে হোটেলের খাবারে। পাঁচ টাকার পরোটার দাম এখন দশ টাকা। সিঙ্গারা, সমুচার মতো আইটেমের দাম বেড়েছে আগের চেয়ে দেড় গুণ। 

কোনো কোনো হোটেল মালিক দাম না বাড়ালেও কমিয়ে দিচ্ছে খাবারের পরিমাণ। সব মিলে ঘর কিংবা খাবারের হোটেল, কোথাও স্বস্তি নেই ভোক্তাদের। 

বাজারদরের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিতে গিয়ে নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষদের। জীবিকার তাগিদে অনেকেই রাস্তা ঘাটের হোটেলে খেতে হয়। কিন্তু সেখানেও হানা দিয়েছে দ্রব্যমূল্য। 

image


তেল, ময়দা, আটা কিংবা পেঁয়াজের মতো নিত্যপণ্য দাম বাড়ার প্রভাবটা পাল্টে দিয়েছে হোটেল রেস্তোরাঁর সব রকম খাবারের দাম। বদলে গেছে মূল্য তালিকা।

পাঁচ টাকার পরোটা দশ টাকা কিংবা ২০ টাকার নান রুটি হয়ে গেছে ২৫ টাকা। যে সব হোটেল মালিকরা দাম বাড়াচ্ছেন না, তারা কমিয়ে দিয়েছে খাবারের পরিমাণ। 

পুরি-সিঙ্গারা বা সমুচার মতো হালকা খাবারেও বাড়তি দাম। পাঁচ টাকার সিঙ্গারা হয়েছে দশ টাকা। ১০ টাকার কিমাপুরি ১৫ টাকা। 

এই পরিস্থিতিতে ঘরে বাইরে বাড়তি খরচের হিসাব মেলাতে গিয়েই হিমসিম অবস্থা নিম্ন আর মধ্যম আয়ের মানুষদের। বলছেন, যেভাবে দাম বাড়ছে তাতে না খেয়ে থাকতে হবে। 

image


অন্যদিকে, আটা-ময়দার দাম বেড়ে যাবার প্রভাব পড়েছে বেকারি পণ্যতেও। পাউরুটি থেকে শুরু করে এ জাতীয় বেকারি পণ্যের দামও বাড়িয়ে দিয়েছে বেকারি ব্যবসায়ীরা।

তবে, ভোক্তারা এবার আর হোটেল মালিকদের ওপর দোষ চাপাচ্ছেন না। তাদের চাওয়া নিত্য পণ্যের দামের লাগাম টানা হোক। 

আরও পড়ুন: পরীমণির মামলায় নাসির ও অমির বিচার শুরু 

যদিও ভোজ্যতেল আর আটা ময়দার মতো পণ্যে দামের লাগামটা বাংলাদেশের হাতে নেই। এর কারণ রুশ ইউক্রেন যুদ্ধ। শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বাজারও অস্থির।  


একাত্তর/এসি

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর